1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সাইফের মেয়ের ওপর নজর!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১ Time View

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে বলিউডের অনেক তারকার দিকে সন্দেহের চোখ পুলিশের। সম্প্রতি গ্রেপ্তার করা হয় রিয়া চক্রবর্তীকে। এখন তিনি মুম্বাইয়ের বাইকুল্লা জেলে রয়েছেন। মাদক যোগের জন্য নারকোটিকস এনসিবি গ্রেপ্তার করেছে এ অভিনেত্রীকে। এবার এনসিবির নজরে বলিউডের আরো তিন অভিনেত্রী। এরমধ্যে রয়েছেন সারা আলি খান।

এছাড়াও পুলিশের নজর রয়েছে দু’জন অভিনেত্রী রাকুল প্রীত ও সিমন খামবাট্টার দিকে। ভারতের সংবাদমাধ্যম থেকে জানা গেছে, রিয়া জানিয়েছেন সারা, রাকুল ও সিমন মাদক নিয়েছেন। এনসিবিকে দেওয়া ২০ পাতার বিবৃতিতে রিয়া এই তিন অভিনেত্রীর নাম বিশেষ করে উল্লেখ করেছেন।

বিগত সময়ে জানা গিয়েছিল যে, রিয়া বেশ কয়েকজন বলিউড অভিনেতাদের নাম উল্লেখ করেছেন জেরার মুখে। প্রায় ২৫ জন বলিউড তারকাকে আগামী কয়েকদিন এক এক করে এনসিবি তলব করবে বলে জানা যায়। এদের মধ্যে রয়েছেন পরিচালক, অভিনেতা, কাস্টিং ডিরেক্টর, প্রযোজকসহ অনেকে। জেরার মুখে যে সকল নাম বলেছেন রিয়া তাদের মধ্যে এই মুহূর্তে সারা আলী খান, রাকুল প্রীত ও সিমন খামবাট্টার ওপর নজর রয়েছে এনসিবির।

প্রসঙ্গত, ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার করা হয় মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে। জানা যাচ্ছে, তিনি অবসাদে ভুগছিলেন। কিন্তু এই দাবি মানতে নারাজ অনেকেই। ঘটনা এই ক’দিনে বেশ কয়েকবার নতুন দিকে মোড় নিয়েছে। এই ঘটনায় মাদক যোগ বিশেষ ভূমিকা পালন করছে বলে মনে করছে তদন্তকারী সংস্থাগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ