1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইলে আইন অনুসরণ করে আবেদন করতে পারবেন বুধবার বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কোথায় খেলা দেখে নিন জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি কক্সবাজারের বাসে ৩ হাজার ৬৬০ পিস ইয়াবা : চালক ও হেলপার গ্রেপ্তার সৌদি উপমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর যৌথ বৈঠক দ্বিতীয় রাজস্ব সম্মেলন ১৮ আগস্ট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

দেশে ভ্যাকসিন এলে কেউ বাদ যাবে না : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন এলে কেউ যেন বাদ না যায় সেই চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বের যেখানেই ভ্যাকসিন পাওয়া যাবে সেখান থেকেই সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে আনা হবে।

শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাকালে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করছেন। ব্যবসায়ী, পেশাজীবী, চাকরিজীবীদের পাশাপাশি খেলোয়াড়, সংস্কৃতিকর্মী, সমাজকর্মীসহ বিপদগ্রস্ত সব মানুষের পাশে দাঁড়িয়েছেন।

মন্ত্রী বলেন, দেশে করোনায় সৃষ্ট সংকটময় পরিস্থিতি মোকাবিলায় ৬৮ হাজার জনপ্রতিনিধির মধ্যে মাত্র ৫৩ জন জনপ্রতিনিধি বিভিন্ন অনিয়ম ও কারচুপির সঙ্গে জড়িত হয়েছেন। যাদের প্রত্যেকেরই শাস্তি নিশ্চিত করা হয়েছে, যা সুশাসনের অনন্য নজির।

একই সঙ্গে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে মহামারির প্রাদুর্ভাব অনেক কম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে সরকার রপ্তানির বিষয়টিও স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

পরে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম অনুদানের এ চেক বিতরণ করেন।

অনুদানের এ পর্যায়ে জেলার ফুটবলার, ক্রিকেটার অ্যাথলেটিক, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪৫ জন খেলোয়াড়কে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ