1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

করপোরেট গভর্নেন্স ও ইনসাইডার ট্রেডিং সংক্রান্ত দুটি কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০১১
  • ২৯০ Time View

তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স যুগোপযোগী করণ এবং পুঁজিবাজারে ইনসাইডার ট্রেডিং বন্ধ করার লক্ষ্যে আলাদা দু’টি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

সাইফুর রহমান বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্সের জন্য একটি গাইড লাইন রয়েছে। এই গাইডলাইনকে কিভাবে যুগোপোযুগী, জবাবদিহিতামুলক ও আরও গতিশীল করা যায় সে লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

এসইসির নির্বাহী পরিচালক মো. ফরহাদ আহমেদকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া কমিটির অপর দুইজন সদস্য হলেন, নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান ও পরিচালক মাহমুদুল হক। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনের কাছে পেশ করতে বলা হয়েছে।

এ কমিটি করর্পোরেট গভর্নেন্সের গাইডলাইনটি পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করবে বলে জানান তিনি।

সাইফুর রহমান আরও বলেন, পুঁজিবাজারে ইনসাইডার ট্রেডিং (সুবিধাভোগী ব্যবসা) কীভাবে বন্ধ করা যায় এবং এ সংক্রান্ত বিধিমালা আরও যুগোপযোগী করার লক্ষে আরও একটি কমিটি গঠন করা হয়েছে।
তিন সদস্য বিশিষ্ট এই কমিটিরও আহ্বায়ক এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ। অন্য দুই সদস্য হলেন, নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান ও নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম।
এ কমিটি ৩০ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন পেশ করবে কমিশনের কাছে।

সাইফুর রহমান বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সুবিধাভোগী ব্যবসা নিয়ম নিষদ্ধ করণ বিধিমালা ১৯৯৫- কে আরো যুগোপুযোগী ও গতিশীল করা যায় সে লক্ষ্যে কমিটি বিধিমালার সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করবে।
বাজারে প্রায়ই ইনসাইডার ট্রেডিং হয়ে থাকে। তাই ইনসাইডার ট্রেডিং বন্ধের লক্ষ্যে এ কমিটি কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ