1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

পোল্ট্রি শিল্পের বিকাশে সব সহযোগিতা দেওয়া হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

পোল্ট্রি শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। রবিবার (২৩ আগস্ট) রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভায় মন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ্ হাবিবুল হক, সহসভাপতি মেজর (অব.) আনিসুর রহমান, মহাসচিব ডা. মনজুর মোরশেদ খানসহ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের উদ্দেশে এ সময় মন্ত্রী বলেন, আপনাদের সব ধরনের সহযোগিতা করতে আমরা সব সময় প্রস্তুত। এখন প্রতিযোগিতামূলক বাজার। প্রতিযোগিতামূলক বাজারে আপনারা এগিয়ে গেলে একসময় বিদেশি প্রতিষ্ঠান এখান থেকে চলে যেতে পারে। দেশের মানুষকে আকৃষ্ট করার জন্য পোল্ট্রি থেকে তৈরীকৃত খাবারে বৈচিত্র্য আনতে হবে। গবেষণার মাধ্যমে মাংসের বহুজাতিক ব্যবহার বাড়াতে হবে।

তিনি বলেন, পোল্ট্রি আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনীতির গতিকে সচল করার ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে এবং মাংসের চাহিদা মেটানোর ক্ষেত্রে। অনেক শিক্ষিত তরুণ এ খাতে কাজ করতে আগ্রহী হচ্ছে। পোল্ট্রিকে একটি শিল্পে পরিপূর্ণভাবে রূপান্তর এবং আরো মর্যাদাপূর্ণ খাতে পরিণত করার জন্য আমরা অবশ্যই কাজ করব। আমরা চাই পোল্ট্রি শিল্পের বিকাশ হোক। আর এই বিকশিত শিল্পকে শুধু দেশেই নয়, দেশের বাইরেও ছড়িয়ে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ