1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

ডিজিটাল বাংলাদেশ গড়ায় পুত্র জয়কে মা প্রধানমন্ত্রীর ধন্যবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

ডিজিটাল বাংলাদেশ গড়ার নায়ক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। দেশ ডিজিটালাইজের পথে অগ্রসর হওয়ায় করোনার এই সময়ে রাষ্ট্রের অধিকাংশ কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। একই সঙ্গে প্রযুক্তিকে ব্যবহার করে দলও পরিচালনা করছে সরকার।

রাষ্ট্রীয় ও দলীয় কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ফোনে ধন্যবাদ জানিয়েছেন। ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতের স্মরণে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। আলোচনাসভায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজকে খুব দুঃখ যে আমি আপনাদের মাঝে আসতে পারলাম না এই জায়গায়। কিন্তু আজকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। সে জন্য আমি জয়কে ফোন করেছিলাম। তাকে ধন্যবাদও দিয়েছি যে, তুমি যদি ডিজিটাল পদ্ধতি না করে দিতে, তাহলে আজকে এভাবে আমরা আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারতাম না। সব কিছু স্থবির হয়ে থাকত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ