1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

পরিপত্র জারি : করোনা পরীক্ষার ফি ১০০ ও ৩০০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৪২ Time View

করোনাভাইরাস (কোভিড-১৯) করোনার নমুনা পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। আর বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এ বিষয়ে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ পরিপত্র জারি করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে পরিপত্রে।

এতে বলা হয়, চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪- এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা বহাল থাকবে। মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। সকল সরকারি হাসপাতালে ক্ষেত্রে উল্লেখিত হারে ফি নির্ধারণ করা হলো।

তবে বেসরকারি হাসপাতালগুলোতে নমুনা পরীক্ষার জন্য এখনও জনপ্রতি সাড়ে তিন হাজার টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে সাড়ে চার হাজার টাকা ফি আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ