1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মাথা ও কপালে আঘাত পেয়েছেন পূজা চেরি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৬৬ Time View

চিত্রনায়িকা পূজা চেরি পা পিছলে পড়ে আহত হয়েছেন। এ ঘটনায় মাথায় ও কপালে বেশ আঘাত পেয়েছেন পূজা, বেশ রক্তপাতও হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অভিনেত্রীর মা ঝর্ণা রায়। এখন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন পূজা।

পূজার মা ঝর্ণা রায় বলেন, গতকাল রাতে সে (পূজা চেরি) ওয়াশরুমে গিয়েছিল। বের হবার হবার পরেই সে পা পিছলে পড়ে যায়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসি। মাথায় ও কপালে বেশ আঘাত লেগেছে। কিছু কিছু জায়গা ফুলে গেছে ও কেটে গেছে। রক্তপাত শুরু হয়। রক্তপাত থামাতে প্রায় আড়াই ঘণ্টা লেগেছে বলে জানান ঝর্ণা রায়।

পূজা চেরি রায়ের মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।

পূজা শিশুশিল্পী হিসেবে ভালোবাসার রঙ (২০১২), তবুও ভালোবাসি (২০১৩), অগ্নি (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে পূজার প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয়। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত।

তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন ২। নবাগত পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত সিয়াম আহমেদ। একই বছরের নভেম্বরের শেষের দিকে দহন চলচ্চিত্রে রাফী-সিয়াম-পূজা জুটিকে পুনরায় একত্রে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ