1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু ২২ আগস্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৫৪ Time View

অবশেষে সাভারের বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের অনুমতি পাওয়ায় আগামী ২২ আগস্ট থেকে অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের অনুশীলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে ৪৫ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। কিছুদিনের মধ্যে এসব খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প শুরু করা হবে এবং পরবর্তীতে স্কোয়াডটি ছোট করা হবে।

চূড়ান্ত দলটি ট্রফি ধরে রাখার মিশন নিয়ে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে অংশ নেবে। এ বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জয় করেছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশের যুবারা।

বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করার অনুমতি দেয়া হবে কিনা, সে ব্যাপারে সন্দিহান ছিল বিসিবি। কারণ সেখানে প্রচুর শিক্ষার্থী থাকে এবং অনেক ধরনের প্রতিযোগিতাও হয়। কোভিড-১৯ এর কারণে সেখানকার কর্তৃপক্ষ এসব যত্ন সহকারে সবকিছু পরিচালনা করে থাকে। ১৬ আগস্ট থেকে একাডেমি মাঠে বিশেষ অনুশীলনের আগে খেলোয়াড়দের স্বাস্থ্য ও করোনাভাইরাসের পরীক্ষা করবে বিসিবি। এরপর পুরো দল ২০ আগস্ট বিকেএসপি যাবে।

কন্ডিশনিং ক্যাম্প শেষে, নির্বাচকরা ২৫ বা ৩০ জনের স্কোয়াডে গঠন করবেন। ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজার আবু ইমাম কাওসার বলেন, ‘আবাসিক ক্যাম্পের জন্য বিকেএসপি আর্দশ জায়গা। সেখানে সুন্দর কাঠামো রয়েছে, অন্যান্য সুবিধাও রয়েছে। আমাদের ডিপিএল ম্যাচগুলো এখানে নিয়মিত হয়ে থাকে। এর আগেও, আমরা যুব দলের জন্য ক্যাম্পের ব্যবস্থা করেছিলাম। এবার আমরা আরও বেশি খেলোয়াড় নিয়ে যাবো, আশা করছি, সবকিছু সুন্দরভাবে হবে।’

এ বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে আকবর আলীর দল ৩৬টি ম্যাচ খেলেছিল এবং বেশি ম্যাচ খেলার ফলও পাওয়া গেছে। এবারের দলটির জন্য অন্তত ৩০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। ম্যাচগুলো ব্যবস্থা করতে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের সাথে যোগাযোগ করেছে বিসিবি গেম ডেভলপমেন্ট ডিপার্টমেন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ