1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

ঈদ শুভেচ্ছায় করোনা থেকে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার সকালে সংসদ ভবন এলাকায় তাঁর সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যেসব ঘরমুখো যাত্রী ভোগান্তিতে পড়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।

কাদের বলেন, ‘ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়। এটাই আজকের প্রত্যাশা। ’

তিনি বলেন, ‘যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন, তাদের সবাইকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।’

করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সারির লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন কাদের। অন্যদিকে, যারা এখনো দিনরাত সেবাকে ব্রত করে পরিবার থেকে দূরে রয়েছেন তাদের প্রতিও দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ