1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৫৩ Time View

সবেমাত্র করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাসের রেশ এখনও রয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার শরীরে। অন্তত মাঠে ফেরার মতো সুস্থ এখনও হতে পারেননি তিনি। সে কারণে এই মুহূর্তে অনুশীলন করা সম্ভব হচ্ছে না অভিজ্ঞ এই ক্রিকেটারের। তবে ঈদুল আজহার পর অনুশীলনে ফিরতে ইচ্ছুক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক।
করোনা ভাইরাস থেকে সেরে ওঠা ব্যক্তিদের স্বাভাবিকভাবেই প্রথমদিকে কিছুটা দুর্বলতা থাকে। একই সঙ্গে তাদের পুনরায় আক্রান্ত হওয়ারও শঙ্কা থাকে। সে কারণেই আরও কয়েকদিন বিশ্রামে থাকতে চান মাশরাফি।
তিনি বলেন, ‘আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। আশা করি আমি আবারো অনুশীলন শুরু করতে পারবো ঈদের পরে।’
গত ২০ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাসাতেই প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন মাশরাফি। এর ১০ দিন পর আবারো নমুনা পরীক্ষা করলে ফলাফল পজিটিভ আসে তার। পরবর্তীতে ১৪ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে করোনামুক্ত হওয়ার ঘোষণা দেন তিনি। তবে মাশরাফি অনুশীলনে না ফিরলেও করোনা থেকে মুক্ত হওয়া বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু অনুশীলন শুরু করেছেন এরই মধ্যে। গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন অপু। এরপর ১ জুলাই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে তাঁর। এবার মাঠেও ফিরেছেন তিনি।
এই ব্যাপারে তিনি বলেন, ‘আমি অনুশীলন শুরু করেছি, তবে কিছু সমস্যা বোধ করছি। যেমন কম সময়ের জন্য শ্বাস ধরে রাখতে পারছি, দুর্বলতাও আছে। নারায়ণগঞ্জে আমি, রনি তালুকদার এবং আরো কয়েকজন ক্রিকেটার যারা প্রথম ডিভিশনে খেলে তারা একজন ট্রেইনারের অধীনে অনুশীলন শুরু করেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ