1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক ও সিনিয়র স্টোর কিপারকে জিজ্ঞাসাবাদ দুদকের

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৬৪ Time View

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে করোনাভাইরাস থেকে সুরক্ষায় এন৯৫ মাস্ক ও পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগ সম্পর্কে কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক ও পিঅ্যান্ডসি ডা. মো. জাকির হোসেন এবং সিনিয়র স্টোর কিপার মো. ইউসুফ ফকিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ সোমবার সকালে তারা রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এলে জিজ্ঞাসাবাদ শুরু হয়৷

দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

উপ-পরিচালক ও সিনিয়র স্টোর কিপার ছাড়াও আজ সোমবার জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক মেডিকেল অফিসার (চিফ কো-অর্ডিনেটর) ডা. জিয়াউল হককে৷ তিনি এখনো দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হননি৷

গত ১২ জুলাই দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরে এক তলবি নোটিশের মাধ্যমে এসব কর্মকর্তাকে তলব করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ