1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

আজ থেকে বিদেশগামীদের করোনা পরীক্ষা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৩ Time View

সরকার নির্ধারিত ১৬টি কেন্দ্রের পাশাপাশি আজ থেকে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকা মহানগরীর ভেতরে বসবাসকারীদের মধ্যে নমুনা দিতে আগ্রহীদের মহাখালী ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) মার্কেটে অস্থায়ী কভিড-১৯ আইসোলেশন কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হবে।

আজ সোমবার (২০ জুলাই) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে।

গতকাল রবিবার (১৯ জুলাই) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, গণসংযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মোস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার বাইরে ১৩ জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনের তত্ত্বাবধানে সোমবার থেকেই নমুনা সংগ্রহ করা হবে। স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে।

এতে আরো বলা হয়, যেসব জেলায় নমুনা সংগ্রহ করা হবে সেগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

বিদেশগামীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে সরকার। নির্দিষ্ট কেন্দ্র থেকে করোনা নেগেটিভ সনদ নিয়েই কেবল বিদেশে যাওয়া যাবে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে। নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও টিকেটের ফটোকপি জমা দিতে হবে। একইসঙ্গে মূল পাসপোর্ট ও টিকেট প্রদর্শন করতে হবে।

নমুনা সংগ্রহ কেন্দ্রে এসে নমুনা পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে। সংগৃহীত নমুনা সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ