1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

স্বাস্থ্য সরঞ্জাম কেনায় দুর্নীতি: কেন্দ্রীয় ঔষধাগারের তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪৫ Time View

মাস্ক ও পিপিইসহ নিম্নমানের স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহের ঘটনায় অভিযোগ তদন্তে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) এক চিকিৎসকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ে আজ রবিবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল।

যাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে তারা হলেন সিএমএসডির সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, সাবেক ডেস্ক কর্মকর্তা ডা. সাব্বির আহম্মেদ, স্টোর কর্মকর্তা কবির আহম্মেদ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১২ জুলাই তিন অভিযুক্তকে তলব করে নোটিশ পাঠানো হয়। এরই মধ্যে মাস্ক-পিপিই ক্রয় দুর্নীতির অনুসন্ধানে মেসার্স জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী (মেডিক্যাল টিম) মো. মতিউর রহমান ও মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক মো. হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে করোনা চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।

এছাড়া অভিযোগ ওঠে সিএমএসডির ৯০০ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতি ও অনিয়মের। গত ১০ জুন এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ