1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

করোনা জয় করে বাসায় ফিরলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৪ Time View

করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর আজ শনিবার (১৮ জুলাই) সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বারিধারায় অবস্থিত নিজ বাসভবনে ফিরেছেন প্রতিমন্ত্রী। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ।

পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগামী কয়েকদিন বিশ্রামের পর যথারীতি অফিস করবেন বলে আশা করছেন প্রতিমন্ত্রী।

এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন। ইতোমধ্যে তারা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে কয়েকদিন ধরে নিজের বাসায় আইসোলেশনে ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ