1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

সাহেদ সাবরিনা আরিফের বিরুদ্ধে তদন্তে নামল এনবিআর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৩৯ Time View

করোনার ভুয়া পরীক্ষার সঙ্গে জড়িতদের রাজস্ব পরিশোধ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। হিসাবে গরমিল পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে প্রচলিত রাজস্ব আইনে মামলা করা হবে।

এরই মধ্যে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম, জেকেজির চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরী ও তাঁর স্বামী আরিফ চৌধুরীর রাজস্বসংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে বিভিন্ন কর অঞ্চলে আয়কর নথি তলব করা হয়েছে।

এনবিআর সূত্র জানায়, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) সাহেদ, সাবরিনা ও আরিফের আয়, ব্যয়, স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাবের সব তথ্য খতিয়ে দেখবে। এসব ব্যক্তির কী কী ব্যবসা আছে এবং সেসব ব্যবসা থেকে সঠিক হিসাবে ভ্যাট পরিশোধ করেছেন কি না তা যাচাই করবে এনবিআর ভ্যাট গোয়েন্দা শাখা ভ্যাট নিরীক্ষা ও তদন্ত অধিদপ্তর।

এ তিনজনের সম্পদ বৃদ্ধির পরিমাণ, স্থাবর-অস্থাবর সম্পদ এবং আয়-ব্যয়ের হিসাবে সমন্বয় আছে কি না তা দেখবেন এনবিআর কর্মকর্তারা। তাঁরা অর্থ পাচার করেছেন কি না তা গুরুত্বসহকারে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ