1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

কেন্দ্রীয় ঔষধাগারের ৬ কর্মকর্তাকে দুদকে তলব

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪২ Time View

মাস্ক, পিপিইসহ অন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনায় দুর্নীতি অনুসন্ধানে কেন্দ্রীয় ঔষধাগারের ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার (১২ জুলাই) দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরে এক নোটিশের মাধ্যমে এসব কর্মকর্তাকে তলব করা হয়।

নোটিশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কভিড-১৯ এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের তাদের বক্তব্য শোনা ও গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

ছয় কর্মকর্তা হলেন- সিএমএসডির সাবেক সহকারী পরিচালক (মজুদ ও বিতরণ) ও বর্তমানে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার-৮ (অতিরিক্ত দায়িত্ব, স্টোর) ডা. সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহম্মেদ, সিনিয়র স্টোর কিপার মো. ইউসুফ ফকির, উপ-পরিচালক ও পিঅ্যান্ডসি ডা. মো. জাকির হোসেন এবং সাবেক মেডিক্যাল অফিসার (চিফ কো-অর্ডিনেটর) ডা. জিয়াউল হক। এদের মধ্যে প্রথম তিনজনকে ১৯ জুলাই এবং পরবর্তী তিনজনকে ২০ জুলাই তলব করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ