1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

দুর্নীতি রোধে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণয়ণ করা হচ্ছে: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুন, ২০১২
  • ১২০ Time View

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ (ন্যাশনাল ইন্টেগ্রিটি স্ট্র্যাটেজি) প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে ‘ন্যাশনাল ইন্টেগরিটি স্ট্র্যাটেজি’ প্রণয়ণ সংক্রান্ত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘এ ধরনের একটি জাতীয় কৌশল প্রণয়নের প্রক্রিয়া বর্তমান সরকার ক্ষমতায় আসার আগেই শুরু করা হয়েছিল এবং আমাদের নির্বাচনী অঙ্গীকারের মধ্যেও এটা ছিল।’

তিনি আরো বলেন, ‘আজকের বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে এটা নিয়ে আরো বৈঠকের প্রয়োজন রয়েছে।’

প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘বর্তমান সরকার যে পাঁচটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এর মধ্যে সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ অন্যতম।’

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহি চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইঞা, অর্থসচিব ড. মোহাম্মদ তারেক প্রমুখ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

সরকারের প্রশাসন ও মন্ত্রণালয়ের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই এ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে বৈঠকের একটি সূত্র জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ