1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

ডিএসসিসির যে ৫ স্থানে বসবে অস্থায়ী পশুর হাট

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪১ Time View

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৫টি অস্থায়ী পশুর হাট বসবে। একইসঙ্গে উত্তর সিটির আদলেই দক্ষিণ সিটিতেও কোরবানির পশুর একটি ডিজিটাল হাট বসানো হবে।

আজ রবিবার (১২ জুলাই) দুপুর ডিএসসিসির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল গণমাধ্যমকে জানিয়েছেন, করোনা সংক্রমণ এড়াতে এ বছর ডিএসসিসির ১৩টি পশুর হাট বাতিল করা হয়েছে। করোনার বিস্তার রোধে কোরবানির হাট ঘিরে কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ আমলে নিয়ে এসব হাট বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আদলেই ডিএসসিসি একটি ডিজিটাল পশুর হাট বসাবে বলেও জানান এই কর্মকর্তা।

চলতি বছর ডিএসসিসি এলাকায় যে ৫ স্থানে বসবে কোরবানির পশুর হাট : উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন খালি স্থানে, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজসংলগ্ন খালি জায়গায়, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গায় এবং আফতাবনগর ব্লক-ই, এফ, জির সেকশন ১ ও ২ এলাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ