1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৫৩ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩৯ Time View

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে কারফিউ ও লকডাউনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৫৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
বুধবার (০৮ জুলাই) ভোর সাড়ে ৪টার কে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দুবাইতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনীর কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোায়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
যে ১৫৩ বাংলাদেশি দুবাই থেকে ফিরেছে তাদের প্রত্যেকেই কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক রুটে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। এরইমধ্যে সরকারের বিশেষ উদ্যোগে বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
এদিকে দুবাই থেকে এ নিয়ে তৃতীয় ধাপে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।
গেল ৩ মাসে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ এশিয়ার বিভিন্ন দেশে আটকা পড়া কয়েক হাজার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ