1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুন, ২০১২
  • ১১৭ Time View

কাতারকে বিশাল ব্যবধানে হারিয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুরুটা ভালো করে বাংলাদেশ। কিন্তু গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে তারা। লাল-সবুজদের ৪৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

শ্রীলঙ্কা ইনিংস: ১৮৩ (ওভার ৪৩.২)
বাংলাদেশ ইনিংস: ১৪০ (ওভার ৩৮)
ফল: শ্রীলঙ্কা ৪৩ রানে জয়ী

বেয়ুমাস ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করে অলআউট হওয়ার আগে ১৮৩ রান করে শ্রীলঙ্কা। সবচেয়ে বেশি ৬৯ রান করেন সান্দুন ভীরাকোদি। ছয় না থাকলেও নয়টি চারের মার ছিলো তার ইনিংসে। এছাড়া ৪৭ রান করেন সেবাস্টিয়ান পেরেরা। নূর হোসেন চারটি, দেওয়ান সাব্বির তিনটি ও নাঈম ইসলাম জুনিয়র নেন দুটি উইকেট।

জবাবে খেলতে নেমে বেশি দূর এগুতে পারেনি বাংলাদেশ। আমিলা আপনসো চারটি ও কুশল তিনটি উইকেট নিয়ে ধ্বস নামান বাংলাদেশের ইনিংসে। আপনসোর বলে সরাসরি বোল্ড হওয়ার আগে সর্বোচ্চ ৪৭ রান করেন মোসাদ্দেক হোসেন। শেষপর্যন্ত সৌম্য সরকারের ২৪, আসিফ আহমেদের ১০ ও দেওয়ান সাব্বিরের অপরাজিত ২৯ রানের সুবাদে গুটিয়ে যাওয়ার আগে ১৪০ রান করতে পারে তারা। বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ