1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

জেনোয়ার জালে রোনালদোর দুর্দান্ত গোল, জুভেন্টাসের সহজ জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৫৭ Time View

ইতালিয়ান ফুটবল লিগে জয় পেয়েছে জুভেন্টাস। জেনোয়াকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। মঙ্গলবার দিবাগত রাতে জেনোয়ার মাঠের এই জয়ে লিগ শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেছে সারি’র শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই জেনোয়াকে চেপে ধরে জুভেন্টাস। তবে প্রথমার্ধে গোলের দেখা পাননি রোনালদোরা। বিরতির পর ৫০তম মিনিটে কুয়াদরাদোর পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতরে জায়গা করে নিয়ে কোনাকুনি শট করেন দিবালা। তার শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক পেরিন।

৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। পিয়ানিচের বাড়ানো বল একাই টেনে নিয়ে জেনোয়ার ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট নেন রোনালদো, আর পরাস্ত করেন পেরিনকে। ২৫ গজ দূর থেকে নেওয়া রোনালদোর বুলেট গতির শট নেওয়া বলটি স্থান পায় জালে। রোনালদোর এই গোলে জুভেন্টাস এগিয়ে যায় ২-০তে। ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ান কস্তা। ডি-বক্সের বাইর থেকে কোনাকুনি শটে দারুণ এক গোল করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

৭৬তম মিনিটে জেনোয়ার আন্দ্রে পিনামোন্তি একটি গোল শোধ করলেও তা ব্যবধান কমানো ছাড়া কাজে আসেনি। এই জয়ে সিরি আ’র ২৯ ম্যাচ শেষে ২৩ জয় আর তিনটি করে ড্র এবং হারে ৭২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দল জুভেন্টাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ