1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সুশান্তের স্মরণে ৫৫০ পরিবারের দায়িত্ব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৫৯ Time View

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রিয় অভিনেতার স্মরণে এবং তাঁকে শ্রদ্ধা জানাতে এক অভিনব পরিকল্পনা করেছেন পরিচালক অভিষেক কাপুর এবং তাঁর স্ত্রী প্রজ্ঞা কাপুর। সুশান্তের স্মরণে ৩,৪০০ পরিবারের খাদ্য যোগানের দায়িত্ব নেন পরিচালক এবং তাঁর স্ত্রী। অভিষেক কাপুর এবং প্রজ্ঞা কাপুরের সেই উদ্যোগে সামিল হলেন এবার অভিনেত্রী ভূমি পেডনেকর।

অভিষেক-প্রজ্ঞার সঙ্গে হাত মিলিয়ে ৫৫০টি পরিবারের খাবার যোগানের দায়িত্ব নেন ভূমি। করোনা ভাইরাস এবং লকডাউনের কারণে বিপর্যস্ত পরিবারের দায়িত্ব নিয়েছিলেন সুশান্তের কেদারনাথের পরিচালক। এবার তাঁদের সঙ্গে হাত মেলান ভূমি। একসাথ ফাউন্ডেশন নামে একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েই ওই দায়িত্ব নেওয়া হয়।

প্রসঙ্গত পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করেন সাইফ-কন্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ