1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

আবুধাবীতে আটকে পড়া ১৪০ বাংলাদেশি দেশে ফিরলো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪০ Time View

করোনভাইরাস মহামারির প্রাদুর্ভাবের কারণে আবুধাবীতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।
আজ মঙ্গলবার (৩০ জুন) আবুধাবীর স্থানীয় সময় ভোর ৫টায় ১৪০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বেলা ১১টা ৪২ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আবুধাবীতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
বিষয়টি নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল বহু সংখ্যক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিল না তারা। এ অবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবী থেকে মঙ্গলবার আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।
আবুধাবী থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে।
ইতোমধ্যে ইউএস-বাংলা কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, দুবাইতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ