1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

নৌ প্রতিমন্ত্রীর আমন্ত্রণে শাজাহান খানের অভিজ্ঞতা বিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩৮ Time View

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আমন্ত্রণে অভিজ্ঞতা বিনিময়ের জন্য নৌ মন্ত্রণালয়ে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ মন্ত্রী শাজাহান খান।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

জানা যায়, করোনা পরিস্থিতিতে দেশের চলমান সার্বিক উন্নয়ন কীভাবে এগিয়ে নেয়া যায় এ বিষয়ে দেড় ঘণ্টাব্যাপী প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এবং মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে নিজের অভিজ্ঞতা বিনময় করেন বর্তমান প্রতিমন্ত্রীর সঙ্গে।

কোনো সাবেক মন্ত্রীকে বর্তমান মন্ত্রীর নিজের দপ্তরে আমন্ত্রণ জানানোর বিষয়টি সচরাচর দেখা যায় না। এ বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাবেক মন্ত্রী হিসেবে জনাব শাজাহান খানকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমন্ত্রণে সাড়া দিয়ে উনি এসেছিলেন। উনার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এ সময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ