1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহারে সহযোগিতা চাইল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪৪ Time View

আর্থ-সামাজিক উন্নয়নে সুনীল অর্থনীতি বা ব্ল ইকোনমির সম্ভাবনাগুলো পরিপূর্ণভাবে কাজে লাগাতে নিজস্ব সমুদ্রসীমার বাইরে বৈশ্বিক সমুদ্র সম্পদ আহরণের ক্ষেত্রে ন্যায়সঙ্গত অংশীদারিত্বের কথা তুলে ধরল বাংলাদেশ।
শনিবার (২৭ জুন) জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের জন্য আয়োজিত ‘সমুদ্রতলের সম্পদে টেকসই উন্নয়ন ঘটিয়ে প্রাপ্ত সুবিধার ন্যায়সঙ্গত বণ্টন : স্বল্পোন্নত, ভূ-বেষ্টিত স্বল্পোন্নত এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর সুযোগ’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
সমুদ্র-তলদেশ বিষয়ক আন্তর্জাতিক কর্তৃপক্ষ ও স্বল্পোন্নত, ভূ-বেষ্টিত স্বল্পোন্নত এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জোটের সভাপতিরা এ ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করেন।
সেখানে গভীর সমুদ্রে খনন নিয়ন্ত্রণ বিষয়ক আইনগত কাঠামোর উন্নয়ন, খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য চুক্তিবদ্ধকরণ এবং বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে স্বল্পোন্নত, ভূ-বেষ্টিত স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারে এমন সক্ষমতা বিনির্মাণে আইএসএ যে পদক্ষেপগুলো বাস্তবায়ন করেছে তা সদস্য দেশগুলোর সামনে তুলে ধরেন আন্তর্জাতিক সমুদ্রতলদেশ কর্তৃপক্ষের সেক্রেটারি-জেনারেল মাইকেল ডব্লিউ লজসহ ব্রিফটির অন্যান্য প্যানেলিস্ট।
রাষ্ট্রদূত ফাতিমা বলেন, বাংলাদেশ সমুদ্র সম্পদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়টিতে অগ্রাধিকার দিচ্ছে আর সুনীল অর্থনীতি এক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। সক্ষমতা বিনির্মাণ, জ্ঞান বিনিময়, বিশেষ করে প্রশিক্ষণ, বিকল্প কারিগরি কর্মী তৈরি, গবেষণা ও অধ্যয়নের সুযোগ সৃষ্টিসহ এসব বিষয়ে উন্নয়নশীল দেশগুলো যাতে সহযোগিতা পায় তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।
উন্নয়নশীল দেশগুলো যাতে সমুদ্র সম্পদ আহরণ করে তাদের কাজে লাগাতে পারে সে লক্ষ্যে বিনিয়োগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ