1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ভারতে আন্তজার্তিক রুটে বিমান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪৩ Time View

আগামী ১৫ জুলাই পর্যন্ত ভারতে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়। তবে কার্গো বা অন্যান্য বিমানের উপর যাদের ডিজিসিএ অনুমোদন রয়েছে সেসব চলাচল করবে।।

ভারতের করোনার আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ার কারণেই আন্তর্জাতিক বিমান পরিষেবা সচল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডিজিসিএ। ২৫ মে থেকে দেশের অভ্যন্তরে বিমান পরিষেবা সচল হয়েছে। তবে “বন্দে ভারত” মিশনের অন্তর্গত বিশেষ বিমান চলবে। তার মাধ্যমে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।

কয়েকদিন আগে বেসামরিক বিমানমন্ত্রী হরদিপ সিং পুরী জানিয়েছিলেন, সরকার বিমান পরিষেবা চালু করবে। কিন্তু টুইট করে বেসামরিক বিমানমন্ত্রী জানান আগে গন্তব্য দেশগুলোকে বিমান অবতরণের অনুমতি দিতে হবে। তিনি বলেন, বিমান পরিষেবার উচ্চ চাহিদার জন্য বিশ্ব পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।

বেশিরভাগ দেশই ১০ শতাংশের কম আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক করতে পেরেছে এবং তারা শুধুমাত্র নিজের দেশের নাগরিককেই ঘরে ফিরিয়ে আনছে। কয়েকটি দেশ অবতরণের অনুমতি দিলেও আইসোলেশনে কড়া বিধিনিষেধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ