1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

দেশীয় অর্থায়নে পদ্মাসেতু সম্ভব নয়: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুন, ২০১২
  • ১২৬ Time View

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, “অভ্যন্তরীণ বিনিয়োগে পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব নয়। এটা বাস্তবতা। অনেকেই বলেন, পদ্মাসেতু দেশীয় অর্থায়নেই নির্মাণ করা সম্ভব। যেই বলবো, ঠিক আছে আপনি করেন। তখন তারা ব্যাংকের দ্বারস্থ হবেন ও লুটপাট করবেন।“

শনিবার সকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘পলাশীর শিক্ষা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোস্টাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ ও ওয়ান্ডার্স মিডিয়া যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

ভারতীয় শিল্পগ্রুপ সাহারার বিনিযোগ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “অনেকেই প্রশ্ন করেন সাহারাকে কেন আনা হলো? তাদের কেন এক লাখ একর জমি দেওয়া হলো? আমি বলবো, এসব কথা সত্যি নয়। সাহারার সঙ্গে বৈদেশিক বাণিজ্যচুক্তি হয়েছে। গৃহায়ণমন্ত্রী পত্রপত্রিকায় এসব বিষয় স্পষ্ট করে বলেছেন।“

তিনি বলেন, “বিদেশি বিনিযোগ অত্যন্ত প্রয়োজন। দেশের অর্থনীতির ৭০ শতাংশ ডলারের ওপর নির্ভরশীল। আমাদের আমদানি-রফতানি ডলারে চলছে। বিশ্ব অর্থনীতিতে ডলার অনেক শক্তিশালী। আর বিশ্বায়নের সুবাদে  সবচেয়ে লাভবান দেশ বাংলাদেশ।“

মুহিত বলেন, “এটা আমার চরিত্র যে, আমি অজনপ্রিয় ও সত্য কথা বলি। আমার এই দোষ দূর করা উচিত। ঢালাওভাবে অনেকে বৈদেশিক সাহায্যকে খারাপ বলে মন্তব্য করেন। এটি ঠিক নয়। আমাদের বৈদেশিক সাহায্য দরকার আছে।“

তিনি আরও বলেন, “আমরা ভুল ইতিহাস জানি, ভুল শিখি। তাই সঠিক ইতিহাস শিখতে হবে।“

ওয়ান্ডার্স মিডিয়ার চেয়ারম্যান মোজাম্মেল হোসাইন খানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কোস্টাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের প্রেসিডেন্ট মুহাম্মদ আতাউল্লাহ খান ।

সেমিনারে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, রেইনবো ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুন অর রশিদ, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা, এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ