1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

৬৫ এমপির ২০ জনের করোনা নেগেটিভ, বাকিদের ফল কাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪০ Time View

করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য রবিবার (২১ জুন) ৪৫ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে শনিবার (২০ জুন) ২০ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। তাদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। আর আজ নেওয়া নমুনার ফলাফল আগামীকাল পাওয়া যাবে।

আজ রবিবার সংসদ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন ১৭০ জন সদস্যকে নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক ২৩ জুন থেকে আবার শুরু হচ্ছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন। করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতিতে সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের বিষয়ে কোনো নির্দেশনা ছিল না।

এ বিষয়ে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, এই পরীক্ষা করা বাধ্যতামূলক নয়। অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপিকে কভিড-১৯ পরীক্ষার জন্য চিঠি দিয়েছি। আমরা সবার স্বাস্থ্যের কথা বিবেচনা করেই এটি করছি। কারণ, সংসদে ইতিমধ্যে অনেকের করোনা ধরা পড়েছে। আমরা চাই, এটি আর ছড়িয়ে না পড়ুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ