1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩৮ Time View

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ইকবাল কবীর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোটভাই সাংবাদিক নজরুল কবীর।
নজরুল কবীর বলেন, ‘ইকবাল কবীর করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি তার বাসায় চিকিৎসাধীন আছেন। শারীরিকভাবে তার তেমন কোনো সমস্যা নেই। তিনি অনেকটাই সুস্থ ও ভালো আছেন।’
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ ব্রিফিংয়ে অংশ নিতে দেখা গেছে তাকে।
দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। আর প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ