1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

এবারের বাজেট মানুষ রক্ষার বাজেট : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৪০ Time View

এবারের বাজেটকে মানুষ রক্ষার বাজেট হিসেবে আখ্যায়িত করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘টাকা কোথা থেকে আসবে সেটা ভাবিনি। আগে মানুষ বাঁচাতে হবে, খাবার দিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবার আগে খরচ করবো, তারপর আয়ের চিন্তা করা হবে।’
শুক্রবার বিকালে অনলাইনে বাজেটাত্তোর সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে বাঁচাতে হবে। এটি করতে প্রয়োজনে মানুষের ঘরে ঘরে যাবো। তাদের কাছে সহযোগিতা চাইবো।’
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের এই ক্লান্তিকালে ব্যবসায়ীদের দায়-দ্বায়িত্ব আছে। ব্যবসায়ীদের কাছে অনুরোধ মানুষকে বাঁচাতে আপনারা এগিয়ে আসেন।’
প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব বলে আশা ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম তা বেড়েছে। আমাদের প্রত্যাশা আগামী অর্থবছরের জন্য যে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটি অর্জন হবে।’
মুস্তফা কামাল বলেন, ‘স্বাস্থ্যখাতের পরই আমরা কৃষিতে আগামী অর্থবছরে সবোর্চ্চ নজর দেব।’
অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি কষ্টসাধ্য হলেও আদায় সম্ভব।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ