1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সওজের ৮ জনের নামে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুন, ২০১২
  • ১৪৯ Time View

যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ৮ ব্যক্তির নামে মামলা দায়ের করেছে দুদক। বৃহস্পতিবার দুদকের ৩টি মামলায় তাদের আসামি করা হয়েছে।

দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্র বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে।

সওজের কাজে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জয়দেরপুর থানায় দুটি এবং কালিগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। তিন মামলার মোট আট আসামির মধ্যে সওজের কর্মকর্তাই ৬ জন। বাকি দু’জন রয়েছেন ঠিকাদার।

জয়দেবপুর থানার মামলা নম্বর ৮০ ও ৮১ এবং কালিগঞ্জ থানার মামলার নম্বর ১৩। মামলার বাদী দুদকের উপ-পরিচালক ও সওজের দুর্নীতির অনুসন্ধান কমিটির সদস্য মীর্জা জাহিদুল আলম মামলার তদন্তে গোপনীয়তা রক্ষায় আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি।

এদিকে থানায় যোগাযোগ করা হলেও এ রিপোর্ট লেখার সময় (রাত ৯টা) নাম জানা যায়নি। ৩টি থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের ডিউটি অফিসাররা জানিয়েছেন, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা এখন পর্যন্ত অবগত নন। গণমাধ্যমে প্রকাশিত হলে আসামিরা পালিয়ে যেতে পারেন, তাই থানা থেকেও নাম প্রকাশ করা হয়নি। জানা গেছে, দুদক থেকে থানাকে নাম না প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ