1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৮ Time View

চট্টগ্রামে আরো ১৪০ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে নগরে ৮৬ জন এবং বিভিন্ন উপজেলার ৫৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য জানান।

এ নিয়ে গতকাল রাত পর্যন্ত চট্টগ্রাম নগর ও জেলায় করোনাভাইরাস শনাক্ত মোট রোগীর সংখ্যা তিন হাজার ৫৩৯ জন। এর মধ্যে মারা গেছে ৮৫ জন। আর হাসপাতালে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অন্তত আড়াইশ জন।

গতকাল বুধবার বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে মোট ৫৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে পরীক্ষা হয়েছে ১৫৮টি নমুনা। পজিটিভ পাওয়া গেছে ২৯ জনের।

এছাড়া চমেক ল্যাবে ২২৬টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে ৭৫ জনের। সিভাসু ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৪৬টি। এর মধ্যে শনাক্ত ৩৬ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ