1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন আরেক চিকিৎসক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৮ Time View

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মারা গেছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১৪ দিন ধরে আইসিইউতে ছিলেন ডা. মহিউদ্দিন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। ২৪ দিন আগে তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

ঢাকা মেডিক্যাল কলেজ থেকে অবসর নিয়ে আট বছর আগে ইব্রাহিম মেডিক্যাল কলেজে যোগ দেন অধ্যাপক মহিউদ্দিন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, গত ১৫ এপ্রিল সিলেটের এমএজি ওসমানী মেডিক্যালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন প্রথম করোনায় মারা যান। ৩ মে মারা যান আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের চিকিৎসক অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এরপর ১২ মে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

সর্বশেষ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন ডা. এহসানুল করিম। এ নিয়ে বাংলাদেশে করোনায় পাঁচ চিকিৎসকের মৃত্যু হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ