1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্পেকট্রামের মূল্য: বাংলাদেশ কি বৈশ্বিক প্রবণতা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথেই এগোবে? সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত গুঞ্জনে জল ঢেলে পর্তুগালের স্কোয়াডে রোনালদো আসিয়ান কাপে বাংলাদেশের চূড়ান্ত দলে থাকছেন কারা?

খালেদা জিয়ার নির্দেশেই হামলার ঘটনা ঘটেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১
  • ২১৯ Time View

খালেদা জিয়ার নির্দেশেই রোববার বিএনপি ও জামায়াত-শিবির নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

রোববার দুপুরে মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকরা এদিন নগরীর বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি এ দাবি করেন।

একই সঙ্গে বিরোধী দলীয় নেত্রীর কাছে এ ধরনের অরাজকতা সৃষ্টির কারণও জানতে চেয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আজ (রোববার) এ পর্যন্ত ৫টি গাড়িতে ভাঙচুর, বোমা হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় পুলিশের একটি গাড়ি ও সিলেটে একটি গাড়ি পোড়ানো হয়েছে। এসব ঘটনায় ২জন মারা গেছে। এর মধ্যে সিলেটে একজন বৃদ্ধ এবং রাজধানীর মতিঝিল এলাকায় একজন যুবক রয়েছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা সংবাদ মাধ্যমের গাড়িতেও হামলা চালিয়েছে।এর মধ্যে এটিএন নিউজের গাড়ি ভাঙচুর ও আরটিভির গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

মন্ত্রী বলেন, ‘বিএনপির সমাবেশের সময় হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দুপুর আড়াইটায়। কিন্তু তারা সকাল থেকেই এ ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে।‘

যুদ্ধাপরাধীদের বাঁচানো, দুর্নীতিবাজদের মামলা থেকে রক্ষা এবং দেশের উন্নয়ন ও বিনিয়োগকে বাধাগ্রস্ত করার জন্যই বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া দেশে এ ধরনের অরাজকতা চালাচ্ছেন দাবি করে সাহারা খাতুন বলেন, ‘বিরোধী দলীয় নেত্রী হিসেবে দেশের প্রতি তারও দায়িত্ব রয়েছে’।

এ ধরনের অরাজকতা ও সহিংসতা পরিহার করার জন্য তিনি খালেদা জিয়ার প্রতি আহবান জানান।

এ ধরনের ঘটনা ঘটতে পারে, গোয়েন্দারা এ ব্যাপারো কোনও পূর্বাভাস তাকে দিয়েছিল কি-না, এ ধরনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবশ্যই গোয়েন্দাদের কাছে এ ধরনের তথ্য আগে থেকেই ছিল। ছিল বলেই প্রতিরোধ করা, অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করা ও তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।‘

সাংবাদিকদের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেন, ‘অপরাধীদের চিহ্নিত ও গ্রেফতার করা যদি ব্যর্থতা হয়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বার্থকতা কী ?’

দেশে এ ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্য বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি-না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সময় হলেই ব্যবস্থা নেওয়া হবে’।

এ ঘটনায় এ পর্যন্ত কতোজনকে গ্রেফতার করা হয়েছে- জানতে চাইলে সংখ্যা উল্লেখ না করে মন্ত্রী বলেন, এ ধরনের অরাজকতা যারা করছে তাদের তো অবশ্যই গ্রেফতার করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ