1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ফুটবলের উন্নয়নে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুন, ২০১২
  • ১৫৩ Time View

দেশের ফুটবল উন্নয়নে সরকারী সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বাফুফে সভাপতি তখন ফুটবলের উন্নয়নে সরকারী সহযোগিতা চাইলে প্রধানমন্ত্রী সুর্নিদিষ্ট প্রস্তাবনা নিয়ে যেতে বলেন।

৩০ মে বাফুফে নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২ মে একাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সালাউদ্দিন। বিষয়টি ভালো ভাবে নেন নি কমিটির অন্য সদস্যরা। ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসছিলেন। ঘটনা অনুধাবণ করতে পেরে বাফুফে সভাপতি বর্তমান কমিটির কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে অনুরোধ জানান। সালাউদ্দিনের অনুরোধে সাড়া দিয়ে বৃহস্পতিবার বাফুফে কর্মকর্তাদের সময় দেন প্রধানমন্ত্রী।

সৌজন্য সাক্ষাতে বাফুফের সভাপতি প্রধানমন্ত্রীকে দেশের ফুটবলের অবস্থা সম্পর্কে অবহিত করেন। জবাবে সাহায্যের আশ্বাস দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা চান প্রধানমন্ত্রী।

এ বিষয়ে বাফুফের সহ-সভাপতি বাদল রায় বলেন, ‘প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। বিশেষ করে ফুটবল তার অত্যন্ত পছন্দ। তিনি ফুটবল উন্নয়নে সবধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।’

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ‘প্রধানমন্ত্রী ফুটবলের উন্নয়নের জন্য সাহায্যের আশ্বাস দিয়েছেন। এজন্য বাফুফেকের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়েছেন প্রধানমন্ত্রী।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ