1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

এমপি এবাদুল করিম করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৮ Time View

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবু্ল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাংসদের পিএ মোক্তার সিকদার আজ বুধবার ভোরে কালের কণ্ঠকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ঢাকার বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান সাংসদের এই পিএ।

সাংসদ এবাদুল করিম তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দেশের বৃহৎ ওষুধ শিল্প প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালসের কর্ণধার।

মোক্তার সিকদার জানান, সাংসদ এবাদুল করিম বেশ কয়েকদিন ধরেই করোনা উপসর্গে ভুগছিলেন। পরে গত ১৯ মে তাঁর করোনার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। এরপর থেকে তিনি ঢাকার বাসায় স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এদিকে সাংসদের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সর্বত্র গত এক সপ্তাহেরও বেশী সময় ধরে তিনি ‘অসুস্থ’ আছেন এই মর্মে ফেসবুকে ব্যাপক প্রচার করা হয়। এরপর থেকেই উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে তাঁর আশু রোগমুক্তি কামনায় প্রায় প্রতিদিনই নবীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সাংসদ এবাদুল করিম বুলবুলের বর্তমান শারীরিক অবস্থা বেশ ভালো আছে বলে জানিয়েছেন তাঁর পিএ মোক্তার সিকদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ