1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

করোনা ও ঘূর্ণিঝড় দুর্গতদের মাঝে এমপি গ্লোরিয়ার ঈদ উপহার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩৮ Time View

করোনা ও ঘূর্ণিঝড় দুর্গতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার।

এর আগে তিনি ঘূর্ণিঝড় দুর্গত খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সহায়তা দেন।

আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, দুধ, চিনি, সেমাই, সাবান, মাস্ক ও শাড়ি বিতরণ করা হয়েছে। দাকোপ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪০০ পরিবারকে এই উপহার দেওয়া হয়েছে। বাজুয়া ইউনিয়নের আনন্দ মেলার মাঠে শারীরিক দূরত্ব বজায় রেখে এই ঈদ উপহার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের দিন দাকোপ উপজেলাযর লাউডোব ইউনিয়নে সুপার সাইক্লোন আম্ফানে বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া মানুষের মাঝে নিজের হাতে রান্না করা খাবার বিতরণ করেন। পরদিন উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের খোঁজ-খবর নেন।

তিনি দুর্যোগ কবলিত মানুষকে নানান সাহায্য-সহযোগিতা করেন। এ সময় তিনি এই দুর্যোগ মোকাবেলায় সমাজের বিত্তশালীদের সহযোগিতা মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ