1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

চলে গেলেন টেনিস কিংবদন্তি কুপার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৫৭ Time View

অস্ট্রেলিয়ার টেনিস কিংবদন্তি অ্যাশলে কুপার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। খেলোয়াড়ি জীবন শেষে রাজ্যের টেনিস পরিচালনা পর্ষদে যোগ দিয়েছিলেন কুপার। এক দশক জাতীয় পর্যায়ে কাজ করেছেন তিনি।

ষাটের দশকে কোর্ট কাঁপানো এই টেনিস তারকা ক্যারিয়ারে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এক বিবৃতিতে টেনিস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ক্রেইগ টিলে বলেন, ‘কুপারের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তাকে খুব মিস করব। টেনিস খেলাটার প্রতি অনেক বেশি মায়া-ভালোবাসা ছিল কুপারের।’

কুপার ১৯৫৭ ও ১৯৫৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ১৯৫৮ সালে উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা জয় করেন। এক বর্ষপঞ্জিতে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয় করা ১১ জনের মধ্যে একজন ছিলেন এই কিংবদন্তি খেলোয়াড়। তবে তিনবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও তার শিরোপা জেতা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ