1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

আইপিএলের কঠোর সমালোচনায় অ্যালান বোর্ডার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৫৫ Time View

টি-টোয়ন্টি বিশ্বকাপ হলো বৈশ্বিক টুর্নামেন্ট। অন্যদিকে আইপিএল বড় আসর হলেও সেটা নিতান্তই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু এই আইপিএল আয়োজনের জন্য বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার চেস্টা করে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ঘটনা ফাঁস হওয়ার পর এবার কঠোর সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার।

ক্রিকেট দুনিয়ায় জোর জল্পনা চলছে যে, করোনাভাইরাসের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাবে। সেই ফাঁকা সময়টিতে অনুষ্ঠিত হবে আইপিএল। যদি তেমনটাই হয়, তাহলে আপত্তি বোর্ডারের প্রচণ্ড আপত্তি আছে। এই খ্যাতিমান অধিনায়ক বলেছেন, ‘আইপিএল তো ভারতের একটা ঘরোয়া টুর্নামেন্ট। বিশ্বকাপের থেকে আইপিএল কোনোভাবেই গুরুত্বপূর্ণ হতে পারে না। যদি বিশ্বকাপ না হয়, তাহলে যেন আইপিএলও না হয়।’

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের থাবায় স্থগিত হয়ে গেছে একের পর এক টুর্নামেন্ট। আইপিএল বাতিল হলে ৪ হাজার কোটি রুটি ক্ষতি হয়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এই ক্ষতি থেকে রক্ষা পেতেই নাকি জোর তদবির চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অ্যালান বোর্ডার বলেছেন, ‘বিশ্বকাপের জায়গায় যদি আইপিএল হয়, তাহলে খুবই খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। ভারত জোরপূর্বক এটা করলে এর প্রতিবাদে অন্য দেশগুলোর উচিত হবে, আইপিএলের জন্য তাদের খেলোয়াড়দের ছাড়পত্র না দেওয়া।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ