1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ন্যাটো

করোনা নিয়ে গুজব সৃষ্টিকারীকে আইনের আওতায় আনা হবে : র‌্যাব ডিজি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৭ Time View

করোনা পরিস্থিতি নিয়ে গুজব সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি আরো বলেন, কেউ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করলে তাকে আইনের আওতায় আনা হবে। কোনো তথ্য যাচাই না করে অহেতুক শেয়ার দিয়ে নিজেকে বিপদে ফেলবেন না।

আজ শুক্রবার সকালে আসন্ন ঈদুল ফিতর ও করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক।

আবদুল্লাহ আল মামুন বলেন, করোনা মহামারির সময়ে বিভিন্ন অভিযানে ধর্ষক ও ৩১ জন হত্যাকারী, ৪৭ জন জঙ্গি, ২ হাজার ৫০১ জন অপরাধী, ১ হাজার ৪৮৫ জন মাদক ব্যবসায়ী ও ৮৯ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অস্ত্র তৈরির কারখানা ও ২ জন কারিগর, ১২৭টি অস্ত্র, ৩ হাজার ১শ ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ঈদে গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়িতে ঢাকার বাইরে যাওয়া যাবে। ব্যক্তিগত গাড়িতে সাধারণত পরিবারের মানুষজনই ভ্রমণ করে থাকে। তাই সরকার মানুষের সুবিধায় এ সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ