1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী দ. আফ্রিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২
  • ১২১ Time View

জিম্বাবুয়ের বিপক্ষে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। ক্রিস এমপোফু ও গ্রায়েম ক্রেমারের বোলিং তোপে নাকাল হয়েছে প্রোটিয়াসরা। তাদের ২৯ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিকরা।

জিম্বাবুয়ে ইনিংস: ১৭৬/৪ (ওভার ২০)
দক্ষিণ আফ্রিকা ইনিংস: ১৪৭ (ওভার ১৯.২)
ফল: জিম্বাবুয়ে ২৯ রানে জয়ী

স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে দারুণ সূচনা এনে দেন উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজা। সাজঘরের ফেরার আগে দুইজনই অর্ধশতক করেন। সিবান্দা ৫৮ ও হ্যামিল্টন ৫৫ রান আউট হন। ব্রেন্ডন টেলর ৩৮ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভার শেষে চার উইকেটে ১৭৬ রান করে স্বাগতিকরা।

লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের বোলিং তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তিনটি করে উইকেট নিয়ে তাদের ইনিংসে ধ্বস নামান এমপোফু ও ক্রেমার। গুটিয়ে যাওয়ার আগে ১৪৭ রান করতে পারে সফরকারীরা। সবচেয়ে বেশি ৪৮ রান করেন কলিন ইনগ্রাম। এছাড়া ৪০ রান করেন রিচার্ড লেভি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ