1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

দুরন্ত পর্তুগালের মুখোমুখি উজ্জীবিত চেক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২
  • ১১৮ Time View

ফর্মে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার নেতৃত্বে ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলছে পর্তুগাল। বৃহস্পতিবার প্রথম কোয়ার্টার ফাইনালে উজ্জীবিত চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে পর্তুগিজরা।

প্রতিযোগিতার শুরুতে ঝলক দেখাতে না পারলেও ক্রমেই সামর্থ্যরে প্রমাণ দিচ্ছেন রোনালদো। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে গোল পাননি। তাতে কি, শেষ ম্যাচে জোড়া গোল করে ঠিকই পর্তুগালকে পৌঁছে দেন কোয়ার্টার ফাইনালে। এ সুবাদে গ্রুপ (বি) রানার্স-আপ হয় তারা।

শুধু রোনালদো নয়; ছন্দে রয়েছেন পেপে, পোস্তিহা ও সিলভেস্তরে। রক্ষণদুর্গ সামলানোর পাশাপাশি প্রতিপক্ষের জালে বলও পাঠিয়েছেন তারা। মিডফিল্ডে পর্তুগাল কোচ বেন্তের ভরসা ম্যানচেস্টার ইউনাইটেডের নানি। সঙ্গে থাকবে রাউল মেইরেলেস।

পর্তুগিজদের চেয়ে শক্তি বিচারে কোন দিক দিয়েই পিছিয়ে নেই চেক প্রজাতন্ত্র। শুরুতে এক ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে গ্রুপ (এ) চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। জিরেচেক, রোসিচকি ও পিলার কল্যাণে ভালো অবস্থায় কোচ বিলেকের দল। সর্বশেষ চার বছর আগে দেখা হয়েছে দুই দলের। সেবার চেকদের বিপক্ষে ৩-১ গোলে জেতে পর্তুগাল।

পর্তুগালের সম্ভাব্য একাদশ: প্যাত্রিসিও, পেরেইরা, পেপে, আলভেস, কোয়েনত্রাও, মৌতিনহো, ভেলোসো, মেইরেলস, নানি, পোস্তিহা ও রোনালদো।

চেক প্রজাতন্ত্রের সম্ভাব্য একাদশ: গেব্রে সেলাসি, সিভোক, জিরেচেক, কাদলেক, লিম্বারস্কি, রোসিচকি, প্ল্যাসিল, হিরাচেক, কলার, পিলার ও বারোস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ