1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ

ডিএমপির মিডিয়া শাখার নতুন ডিসি ওয়ালিদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৪১ Time View

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে নতুন উপ-কমিশনার (ডিসি) পদায়ন করা হয়েছে। পদায়ন করা নতুন ডিসি ওয়ালিদ হোসেন আগে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত ছিলেন।

আজ সোমবার (১৮ মে) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ওয়ালিদকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের দায়িত্ব দেওয়া হয়।

একই আদেশে ডিএমপিতে সদ্য যোগদান করা নারায়ণগঞ্জ ও গাজীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রঙ্গত গত ১৪ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদকে সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়।

একই আদেশে, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমানকে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) পদে, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সাবেক এসপি হারুন অর রশীদকে পুলিশ সদর দপ্তরের টিআর শাখা থেকে ডিএমপিতে, ফরিদপুর জেলার এসপি মো. আলিমুজ্জামানকে মেহেরপুর জেলার এসপি ও মেহেরপুর জেলার এসপি এস এম মুরাদ আলিকে ফরিদপুর জেলার এসপি হিসেবে বদলি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ