1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

আরো ৩ রোহিঙ্গার করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩২ Time View

কক্সবাজারে আরো তিন রোহিঙ্গাসহ ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত দু’দিনে এনিয়ে চার রোহিঙ্গা আক্রান্ত হলেন। কক্সবাজার জেলায় মোট করোনা রোগীর সংখ্যা এখন ১৫১।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া শুক্রবার বিকালে জানিয়েছেন, বৃহস্পতিবার কক্সবাজারের আট উপজেলা, ৩৪ রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ১৮৪ সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করার পর ২৩ জনকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে তিনজন রোহিঙ্গা। অন্যদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় একজন, চকরিয়া উপজেলায় ১৫ জন, পেকুয়া উপজেলায় একজন এবং কুতুবদিয়া উপজেলায় একজন রয়েছে। অপর দুজন আগে শনাক্ত হওয়া ফলোআপ রিপোর্ট।

তবে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ১৬৬। অন্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

৪৪ দিনে মোট ৩৫৪৭ সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ