1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির

শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪০ Time View

সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়ে দিয়ে ঈদের আগে সারাদেশে যাত্রীবাহী সব পরিবহন চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ খবরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পদ্মাপাড়ে অপেক্ষায় প্রায় সাত শতাধিকের বেশি গাড়ি আছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন ফিরছেন। তাই উপচেপড়া ভিড় শিমুলিয়া ঘাট। করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি নিয়ে ফেরিগুলো কানায় কানায় পূর্ণ যাত্রীদের চাপে। অন্যান্য কয়েকদিনের তুলনায় আজ শুক্রবার (১৫ই মে) সকাল থেকে যাত্রী ও গাড়ির চাপ অনেক বেশি। প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী গাড়ির দীর্ঘলাইন। তবে, ঢাকাগামী যাত্রীদের চাপ তুলনামূলক কম লক্ষ্য করা গেছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রীদের যাতায়াত করতে দেখা যাচ্ছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চলাচল করছে ১৪টি ফেরি। ঢাকা থেকে অনেক যাত্রী ও গাড়ি ফিরছেন যারা পদ্মাপাড়ি দিয়ে ওপারে যাবেন। ঘাট এলাকায় পার হওয়ার অপেক্ষায় আছে প্রায় সাত শতাধিকের বেশি গাড়ি। গাড়ির দীর্ঘ লাইন মাওয়া চৌরাস্তা পর্যন্ত ছাড়িয়েছে। ফেরিগুলোতে যাত্রীদের চাপ সামলানো যাচ্ছে না। গাদাগাদি করে কানায় কানায় পূর্ণ ফেরিগুলো। আজকের শিমুলিয়া ঘাটের পরিস্থিতি নিয়ন্ত্রণহীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ