1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়ার ব্যাখ্যায় একমত নয় ফিফা সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত ১৯ সেকেন্ডে গোল হজম করেও জিতল নেইমারের সান্তোস এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : আপিল বিভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

উপকূলীয় জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান নৌবাহিনীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৩ Time View

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় দেশের সমুদ্র ও উপকূলীয় দরিদ্র ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ। জাহাজের নৌসদস্যরা এসকল হতদরিদ্র জেলে পরিবারগুলোর হাতে হাতে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি তারা এসব জেলে ও তাদের পরিবারের সদস্যদের জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করছে।

আইএসপিআর জানায়, নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান সেন্টমার্টিন্সে, বানৌজা শাহজালাল কক্সবাজারে, বানৌজা সাগর ও দূর্জয় ভাষানচরে, বানৌজা নিশান হাড়বাড়িয়ায় এবং বানৌজা কর্ণফুলী ও কপোতাক্ষ বরিশালে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসকল জাহাজসমূহ গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল প্রদানের পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলার গুলোকে মাইকিং করে সতর্ক করছে। এছাড়া টেকনাফ, স্বন্দীপ ও হাতিয়ার চরাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোর বাড়ি বাড়ি গিয়ে নৌসদস্যরা স্থানীয় অসহায় ও দুঃস্থ জেলে পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান করছে।

অন্যদিকে মংলা নৌ কন্টিনজেন্ট দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের প্রায় ৩০০ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ, ছোলা, সুজি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে। উল্লেখ্য, নৌবাহিনী রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার সমুদ্র ও উপকূলীয় জেলাগুলোতে নৌ কন্টিনজেন্ট মোতায়েনের মাধ্যমে স্থানীয় এলাকাগুলোতে নিয়মিত জীবাণুনাশক ঔষধ ছেটানো, খাদ্য ও চিকিৎসা সহায়তা ও টহল প্রদানসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ