1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়ার ব্যাখ্যায় একমত নয় ফিফা সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত ১৯ সেকেন্ডে গোল হজম করেও জিতল নেইমারের সান্তোস এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : আপিল বিভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

করোনা পরীক্ষায় আজ ঢাকায় চালু হচ্ছে আরো ১০ বুথ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৫ Time View

করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করতে ঢাকায় এরই মধ্যে ১৮টি নমুনা সংগ্রহ বুথ চালু আছে। আজ মঙ্গলবার (১২ মে) আরো ১০টি নতুন বুথ চালু হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় বুথগুলো স্থাপন করা হয়েছে।

নমুনা সংগ্রহ নিয়ে মানুষের হয়রানি ও নানামুখী সংকট কাটাতে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে একাধিক বেসরকারি সংস্থার সহায়তায় এ বুথ স্থাপন ও নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। নমুনা সংগ্রহ কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক লাইন ডিরেক্টর ডা. সমীর কান্তি।

ডা. সমীর কালের কণ্ঠকে বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকাসহ সারা দেশেই টেস্টিং ল্যাবের সংখ্যা একে একে বাড়ানো হয়েছে। ইতিমধ্যে ঢাকায় টেস্টিং ল্যাব চালু হয়েছে ১০টির বেশি। সেই সঙ্গে মানুষকে যাতে ঝুঁকি নিয়ে এসব ল্যাবে নমুনা দিতে যেতে না হয় সে জন্য স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে কয়েকটি বেসরকারি সংস্থার সহায়তায় রাজধানীতে ইতিমধ্যে ৩০টি নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে আটটি বুথ চালু হয়েছে গত মাসেই। জেকেজি ও ওভাল গ্রুপ ওই সব বুথ বসিয়ে কার্যক্রম শুরু করেছে। এ ছাড়া ড্রাগ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুথ বসানোর জন্য সরকারের সঙ্গে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে ২০টি বুথ বসানো হয়েছে ঢাকায়।

গতকাল সোমবার পর্যন্ত তাদের ১০টি বুথে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। আজ আরো ১০টি বুথে নমুনা সংগ্রহ শুরু হচ্ছে। এ ছাড়া নারায়ণগঞ্জে আরো দুটি বুথ বসানো হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এমন বুথ স্থাপন করা হবে।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ