1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

অধিনায়কত্ব নয়, মাঠে ফেরা নিয়ে ভাবছি: সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২০
  • ৫৫ Time View

অধিনায়কত্ব নিয়ে ভাবছি না। মাঠে ফেরার বিষয়ে ভাবছি। ডয়েচে ভেলের সঙ্গে লাইভ আড্ডায় এমনই কথা জানিয়েছেন বাংলাদশে ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  সাকিব বলেন, যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতে চাই। সেটাই আমার সব থেকে বড় চ্যালেঞ্জ। বলতে পারেন নিজের সঙ্গে নিজের লড়াই। এই একটিই চ্যালেঞ্জ আমার কাছে।’অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেন, আপাতত ভাবছি মাঠে ফেরা নিয়ে। এটা (অধিনায়কত্ব) নিয়ে পরে ভাবা যাবে। এখন অপেক্ষা করছি এই ৪-৫ মাস কিভাবে কাটাবো এই ভেবে। আমি মাঠের মানুষ। মাঠে যেতে না পারাটা আমার জন্য কষ্টের। আমি কোথায় খেলছি সেটা কথা নয়। মাঠে ক্রিকেট খেলতে পারাটাই আমার কাছে সব সময় গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার অভিযোগে দুই বছরের নিষিদ্ধ হন। তবে নিজের দোষ স্বীকার করায় একবছরের সাজা কমানো হয় সাকিবের। নিষিদ্ধ হওয়ার আগে ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডারের তালিকায় ৩৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান।টেস্টে ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারের তালিকায় ছিলেন সেরা তিনে।  টি-২০’তে অলরাউন্ডারের তালিকায় ৩৫৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বর পজিশনে ছিলেন সাকিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ