1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

সাড়ে ৪ কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৩ Time View

মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এ পর্যন্ত সাড়ে চার কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা করা হয়েছে।আজ সোমবার (১১ মে) এক সরকারি তথ্যবিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।৬৪টি জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার (১০ মে) পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৮০২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সারা দেশে চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ৪৩ হাজার ৬৭ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় এক কোটি।এছাড়া তিন কোটি ছয় লাখ দুই হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে ৫১ কোটি ৬৯ লাখ ১৩ হাজার টাকা। নগদ টাকা বরাদ্দ আছে প্রায় ৮০ কোটি টাকা। এতে ইতোমধ্যে উপকার পাওয়া পরিবার সংখ্যা ৫৯ লাখ ১১ হাজার ৫০০টি।শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৫ কোটি ৯৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ৯ লক্ষ ৬৬ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা তিন লাখ ৮৩ হাজার এবং লোকসংখ্যা সাত লাখ ৮৯ হাজার জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ