1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

মঙ্গলবার থেকে বড় পরিসরে খুলবে বাণিজ্যবিতান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩০ Time View

রাজধানীতে আরো বড় পরিসরে আগামীকাল মঙ্গলবার (১২ মে) থেকে বাণিজ্যবিতান খোলা হবে। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর দোকান মালিক সমতির সভাপতি তাওফিক এহসান। 

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালা এবং আইন শৃঙ্খলা বাহিনীর বেধে দেয়া নিয়ম মেনে ঢাকায় বিভিন্ন মার্কেট এবং বাণিজ্য-বিতান খোলা হচ্ছে। যারা বিধিমালা মানেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের সতর্কবার্তা দেয়া হয়েছে বলে জানান তিনি।

একইসাথে যেসব বড় মার্কেট বন্ধ রাখা হয়েছে সেসব মার্কেটের আশেপাশে কর্মচারীরা ঘোরাফেরা করছে এবং কোথাও কোথাও দোকানপাট খোলার দাবিতে এবং বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে।  

বন্ধ মার্কেটের রাস্তার পাশের দোকানগুলোও খুলতে সমিতিকে মালিকপক্ষ ও কর্মচারীরা চাপ সৃষ্টি করছে বলেও দাবি করেন মহানগর দোকান মালিক সমিতির সভাপতি। 

দূরত্ব বজায় রেখে কেনা-বেচা পরিচালনা না করলে সমিতির পক্ষ থেকেও সেসব দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আগামী ২০ রমজান থেকে আরো ব্যাপকভাবে দোকানপাট খুলবে বলে জানান মহানগরী দোকান মালিক সমিতির সভাপতি। মার্কেটগুলোতে লোক জমায়েত বাড়লে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দোকান মালিক সমিতিও কঠোর নজরদারি করবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ